দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম
আপডেট: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম
মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে আরিয়ান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁ’র ছেলে।
জানা গেছে, চরমুগরিয়া থেকে ইটভাঙ্গার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিল। মাঝপথে নয়াচর এলাকায় আসলে রাস্তা পার হওয়ার সময় ওই শিশুকে চাপা দেয় গাড়িটি। পরে গুরুতর অবস্থায় আরিয়ানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। শিশুর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, 'লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া নিহত ওই শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team